শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নয়া পল্টনে চরফ্যাশন থানা যুবদলের সংঘর্ষ, আহত তিন

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ২০ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভোলার চরফ্যাশন থানা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন ছাড়াও আরও দুই নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিবদমান দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

জানা যায়, গত ১৪ নভেম্বর যুবদলের এক সাংগঠনিক ইউনিটের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু এর বিরোধিতা করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলমের সমর্থিত নেতাকর্মীরা নয়া পল্টন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় কার্যালয়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একটি দোয়া মিলাদ অনুষ্ঠান চলছিল।

সে সময় ভোলা থেকে আগত বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদের শান্ত করার উদ্যোগ নেন। কিন্তু চরফ্যাশনের নেতাকর্মীরা তাদের ওপরও হামলা করেন। এতে পুরো এলাকায় একটি ভীতসন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়। কার্যালয়ের মধ্যে দোয়া মহফিলের জন্য আগত মাদরাসার এতিম শিশুরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে চরফ্যাশনের নেতাকর্মীরা সরে যায়।

এ ঘটনার পর দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office