শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

নিউ মার্কেটে ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে নিহত এক

অনলাই ডেস্ক:   |   মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নিউ মার্কেটে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আইসিইউ থাকা নাহিদ হাসান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে নিউ মার্কেটের দোকানিদের মারধরকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষ শেষে ভোর ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ফের সংঘর্ষ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে সমঝোতা হলে বন্ধ হয় সংঘর্ষ। কিন্তু সাড়ে ৪টার আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

এ সংঘর্ষে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হন। নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীরাও অনেকে আহত হন। তাদের বেশির ভাগই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া কিছু শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্তত দুজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office