| সোমবার, ০৩ মে ২০২১ | প্রিন্ট | ৩৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
কানিহাটি
নুরুল মান্নান চৌধুৃরী
কত ফুট দৈর্ঘ্য জানিনা তবে নাম তার দিঘি
ঠিক মাঝ দিয়ে তৈরী হয়েছে সীমা নির্ধারণের পথ
পূর্বে চিরনিদ্রায় শুয়েছেন পূর্বসূরি সব
মূলত তারাই শুরু করেছিলেন আত্মীয়তার এইসব সীমারেখা।
তারপর বৈঠখানা-
ঘুণ খেয়ে চলে অবিরাম ভিত্তি যার;
ভিতরে মাটিও উঁচু পাঁচিলে ঘেরা বাড়ী-
পর্দার সম্পূরক করে গড়ে তোলা পাঁচিল।
তেমন কেউ অবশিষ্ট নেই,
যার প্রয়োজনে যোগাবে মাটির এ দূর্ভেদ্য আবরণ
আজ শুধু বিভেদই সৃষ্টি করেছে তা ঘর আর বৈঠকের।
ক্রমান্বয়ে এসেছেন যারা
দূরে বহুদূরে ক্রমশ পড়েছেন ছেড়িয়ে-
সম্প্রসারণশীল মহাবিশ্বের মতো।
তালিকার আমি একজন
বসে বসে ভাবি
কবে গুনবো
অবশিষ্ট এই ভিটে চিহ্নের দাম।
#
(কুলাউড়ার জংশন কাব্যগ্রন্থ থেকে)