শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পকেটমার সরকার পরপর দুবার পকেট কাটল: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৮ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

‘জ্বালানি ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এক মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই পকেটমার সরকার পরপর দুবার পকেট কাটল জনগণের। একবার জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়িয়ে এবং আরেকবার বাসভাড়া বাড়িয়ে। দাম বাড়ানোর ঘটনাকে পাতানো ও সাজানো খেলা বলে অভিযোগ করেন তিনি।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত ‘জ্বালানি ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত সময়ে আন্তর্জাতিকভাবে যখন জ্বালানি তেলের দাম কমে, তখন সরকার দাম কমায়নি। এখন যখন বিশ্বে দাম বাড়ছে, তখন দেশে আরও ছয় মাস দাম না বাড়িয়ে চলতে পারত। কিন্তু তারা তা চিন্তাই করেনি। কারণ, এ সরকারের চরিত্রই হচ্ছে লুট করা। তারা জনগণের কথা চিন্তা করেনি।

জনগণের পিঠ দেয়ালে ঠেকেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দারিদ্র্য বাড়ছে, কিন্তু তাদের কোনো খেয়াল নেই। তারা উন্নয়ন দিচ্ছে। এমন উন্নয়ন দিচ্ছে, আমরা নাকি দেখতে পাই না। সেই উন্নয়নে পিলার দেখি, উড়ালসেতু দেখি, সাধারণ মানুষের কী হচ্ছে? গরিব থেকে গরিব হচ্ছে।’ দারিদ্র্যের কারণে সন্তানসহ পরিবারের আত্মহত্যা বেড়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল আরও বলেন, বিচারব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে। আপিলের রায় আসার আগেই মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে। কোথাও কোনো জবাবদিহি নেই। নৈরাজ্য সৃষ্টি করেছে তারা।

img

প্রেসক্লাবে জ্বালানি ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মানববন্ধন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে জনগণের প্রতিবাদ ছড়িয়ে দেওয়ার কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, জনগণকে জাগিয়ে তুলতে হবে। আওয়ামী লীগ যত দিন থাকবে, জনগণের ভোগান্তি বাড়বে, মানুষ অসহায় হবে, গরিব থেকে আরও গরিব হবে। অর্থনৈতিক স্বাধীনতা নষ্ট হবে, কথা বলার সুযোগ থাকবে না। জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

মানববন্ধন থেকে জ্বালানি ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, ১০ নভেম্বর ঢাকা বাদে দেশের অন্য মহানগরগুলোতে প্রতিবাদ সমাবেশ হবে। ১২ নভেম্বর জেলা সদরে বিক্ষোভ সমাবেশ হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপির ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office