শিরোনাম
প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

পদ্মা সেতুর টোল প্লাজায় বুথের ব্যারিয়ারে বাসের ধাক্কা

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

শরীয়তপুর থেকে ঢাকাগামী শরীয়তপুর পরিবহন নামে একটি বাসের ধাক্কায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজায় বুথের ব্যারিয়ার ভেঙে গেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন জানান, সকাল ১০টার দিকে ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাস টোল প্লাজায় আসে। বাসটির চালকের আসনে ছিলেন চালক মো. রানা। টোল প্রদান করে রসিদ না নিয়েই তিনি দ্রুতগতিতে বাসটি চালিয়ে যান। তখন টোলপ্লাজার তিন নম্বর বুথে সজোরে ধাক্কা লাগে। দায়িত্বরত কর্মকর্তারা বাসটি কিছুক্ষণ আটকে রাখেন। পরে চালকের ড্রাইভিং লাইসেন্স রেখে বাসটি ছেড়ে দেওয়া হয়।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, জাজিরা প্রান্তের টোলপ্লাজায় ব্যারিয়ারে বাসের ধাক্কার ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়নি, কারণ লিখিত কোনো অভিযোগ পাইনি।
এ বিষয়ে শরীয়তপুর পরিবহনের পরিচালক আরশাদুজ্জামান এরশাদ বলেন, ‘পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় কী হয়েছে এখনো বলতে পারছি না।’

ওদিকে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় গাড়ির তেমন চাপ নেই, স্বাভাবিক নিয়মেই পারাপার হচ্ছে যানবাহন। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়লেও টোলপ্লাজায় যানজট দেখা যায়নি।

অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মাইকিং করছে এবং সেতুতে টহল দিচ্ছে।

সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বাস, ট্রাক, প্রাইভেটসহ অন্যান্য ভারী যানবাহন যথারীতি পারাপার হচ্ছে। গাড়ির কোন ধরনের চাপ বা যানজট নেই মাওয়া প্রান্তে। তবে পিক আপে করে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office