শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুর ভায়াডাক্ট সড়কে ট্রাক উল্টে আহত ৩

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ২৭ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

মৃুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্ট সড়কে পেঁয়াজবোঝাই ট্রাক উল্টে গিয়ে তিনজন আহত হয়েছে। সোমবার পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিন বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের উদ্ধার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে মাওয়া টোল প্লাজার কাছে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, দ্রুত গতিতে গাড়িটি ঢাকার দিকে আসছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ জানিয়েছেন, ফরিদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে রাজধানী ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office