শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র রমজানে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সংখ্যা ও সময় জানাল মাউশি

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় এবং ক্লাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির এক আদেশে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওই আদেশে বলা হয়েছে, একটি শিফট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পাঠদান হবে।
দুই শিফট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাতি শাখার ক্লাস হবে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। দিবা শাখার ক্লাস হবে সাড়ে ১১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত।

দুই শিফটে চলা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন চারটি ক্লাস এবং এক শিফটে চলা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন পাঁচটি ক্লাস হবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান সময়সূচি ঠিক করবে বলে ওই আদেশে বলা হয়েছে।

এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয় করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। তাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হচ্ছে।

তবে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি পুনর্বিবেচনা করা হচ্ছে। স্কুল-কলেজ খোলা রাখার এ তারিখ আরও কয়েক দিন কমানো হতে পারে বলে জানা গেছে। যদিও কত দিন কমানো হবে তা জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office