শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে ফ্ল্যাটভাড়া নিতে বারণ করেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।ছবি: পিআইডি

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য দেশের ৬৬ পৌরসভায় আবাসিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এসব ভবন নির্মাণের পর কর্মীদের কাছ থেকে ভাড়া নিতে বারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্য ভবন রক্ষণাবেক্ষণের জন্য কিছু টাকা নেওয়ার প্রস্তাবে সায় দেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ একনেকে পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণসংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৪২ কোটি টাকা। পুরো টাকাই সরকারি কোষাগার থেকে জোগান দেওয়া হবে। দেশের ৮ বিভাগের ৫৯ জেলার ৬৬ পৌরসভায় মোট ৩ হাজার ৪০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।

একনেক সভায় প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তুলে ধরা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এত দিন পরিচ্ছন্নতাকর্মীদের কোনো নাগরিক সুবিধা ছিল না। তাঁদের জন্য যেসব ফ্ল্যাট করা হবে, সেখান থেকে ভাড়া আদায় করা যাবে না। তখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ফ্ল্যাট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য টাকার প্রয়োজন হবে। তখন প্রধানমন্ত্রী ন্যূনতম টাকা নেওয়ার কথা বলেন। একই সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের পরবর্তী সব প্রজন্মকে এ পেশায় অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমসহ অন্য সচিবেরা উপস্থিত ছিলেন।
আজকের একনেক সভায় ৭ হাজার ৫৮৯ কোটি টাকা ব্যয়ে মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office