শিরোনাম
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

পাসের হার বৃদ্ধির পাশাপাশি বেকারত্বের হারও বাড়ছে

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ২০ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থায় পাশের হার বৃদ্ধির পাশাপাশি বেকারত্বের হারও বৃদ্ধি পাচ্ছে। তাই বেকারত্বের হার কমানোর জন্য প্রচলিত শিক্ষাপদ্ধতির পরিবর্তনের উপর গুরুত্বারোপ করতে হবে।

বুধবার চট্টগ্রাম নগরের বাকলিয়া শহীদ নূর হোসেন ডা. মিলন-মোজাম্মেল-জেহাদ কলেজের গভর্নিং বডি ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

নওফেল বলেন, ছাত্র-ছাত্রীরা যাতে বিভিন্ন কারিগরি ট্রেডভিত্তিক ও স্কিলনির্ভর প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তীতে কর্মসংস্থানের সুযোগ পায় সেজন্য শিক্ষার্থীদের ও অভিভাবদেরকে সচেতন হতে হবে। পাশাপাশি শিক্ষকদের পাঠ্যবইয়ের পাঠদানের পাশাপাশি দক্ষতা ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরম্নত্বারোপ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে সেজন্য কলেজে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার চালু করলে আমরা সহযোগিতা করবো।

অধ্যাপক আবদুল্লাহ ইবনে মাসুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ছৈয়দ ছগীর আহমদ।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক, কলেজ গভর্নিং বডির সদস্য মো. সালাহউদ্দীন, মান্না বিশ্বাস, অধ্যাপক মো. রবিউল হাছান চৌধুরী, অধ্যাপক নাসরিন আক্তার প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office