| সোমবার, ১১ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ২০৮ বার পঠিত | পড়ুন মিনিটে
পিওনা আফরোজ’র কবিতা ‘আজ আমি নেই’
মুখরিত ছিলো জীবন, জ্যোৎস্নার আলোয়
আমিও ছিলাম তোমাদের মাঝে
কোনদিন রূপকথার মগ্নতায়,এই পৃথিবীর পরে
শিউলি ঝরা সকালে কিংবা চৈত্রের দুপুরে
হয়তো কোনো সন্ধ্যায় পাখিদের ডানায়
পিলসুজ আলোতে আমিও ছিলাম
তোমাদের সাথে।
হয়তো ছিলাম বৃষ্টির ফোঁটায়
পাতাদের সাথে কদমের ফুলে, সময়ের খোলা চুলে,
হয়তো বা ছিলাম জ্যোৎস্না হয়ে চাঁদের দেহে
আঁধারের মত চুপিসারে।
আজ আমি তোমাদের কোথাও নেই
সময় দিয়েছে সরিয়ে দূর থেকে বহুদূরে-
নেই কোনো কোলাহলে
নেই আমি কোথাও নেই।