| মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ | প্রিন্ট | ১২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
পিওনা আফরোজ-এর কবিতা ‘একটাই তো জীবন’
একটাই তো জীবন
কত স্বপ্ন মনে, নিষ্পলক চোখ পাথরের মতো স্তব্ধ
কত কী না বলা কথা রয়ে যায়
মনের গহীনে, কেউ ছুঁয়ে যায় এ হৃদয়।
মেঘ ভাঙা বৃষ্টির পর রোদের আলো ছোঁয়ার মতো
জীবনের অলিগলিতে
কত না বলা দুঃখরা জুড়ে থাকে নিশিদিন।
দুঃখরা জমে থাকে হৃদয়ে, জমে থাকে অশ্রুতে
চোখের কোণে, ঠোঁটের ফাঁকে –
দুঃখ হলো নীরব নদীর ভাষা-
আমার মন ছুঁয়ে লেখায়, আমায় ভাবায়-
গভীর শূন্যতা থেকে তুলে এনে জীবনকে
ভালোবাসতে শেখায়।
একটাই তো জীবন
সুতো গোটালেই সব শেষ-
তাই আমি দুঃখকে চাঁদরঙ চন্দনে মেখে
হৃদয়ের অক্ষর ছুঁয়ে অবিরাম লিখে যাই।