শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীকে এখন নতুন করে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি: কাদের

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশ বাহিনীকে এখন নতুন করে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি।

তিনি আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন।

পুলিশ বাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে- বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের এমন বক্তব্য থেকে প্রমাণিত হয় যে, তারাই তথাকথিত নিষেধাজ্ঞা ষড়যন্ত্রের হোতা।

বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করবে, পুলিশের ওপর হামলা করবে, আর পুলিশ কী চেয়ে থাকবে- এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রের জনগণ ও জানমালের নিরাপত্তা রক্ষায় দেশের পুলিশ বিধিবদ্ধ দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, হত্যা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের রাজনীতির প্রতিফল ভোগ করছে বিএনপি।

বিএনপি এখনও অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি উল্লেখ করে ওবায়দুল কাদের তাঁর বিবৃতিতে আরও বলেন, তারা এখনও তাদের অতীতের ভুলের মাশুল দিচ্ছে। এখনও যদি বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসে তাহলে ব্যালটের মাধ্যমে জনগণ উপযুক্ত জবাব দেবে।

সরকারের পদত্যাগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য মামার বাড়ি আবদার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার কেন পদত্যাগ করবে? আওয়ামী জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল, জনগণ আওয়ামী লীগকে ৫ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, কাজেই মেয়াদ শেষে যথাসময়ে সংবিধানসম্মতভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office