শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্যারিসের বিক্ষোভে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৩ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় বিক্ষোভে জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ। গতকাল শনিবার অনুষ্ঠিত এই বিক্ষোভে তারা ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সহমর্মিতা প্রকাশ করেন। আজ (২৩ মে) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত ও ফ্রান্স ফিলিস্তিন সংহতি সমিতি আয়োজিত এই বিক্ষোভে প্রায় ৪ হাজার লোক জড়ো হন। এ সময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিন বেঁচে থাকবে, ফিলিস্তিন বিজয়ী হবে’, এবং ‘ইসরায়েল ঘাতক, ম্যাক্রন সহযোগী’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ডও তুলে ধরেন। সেগুলোতে লেখা, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গাজায় বোমা হামলা বন্ধ করো’, ‘ইসরায়েলকে নিষিদ্ধ করো’ ইত্যাদি। বর্ণবাদবিরোধী সমিতি, ইহুদিবাদবিরোধী ইহুদি গোষ্ঠীসহ বিভিন্ন এনজিওর কর্মীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।

এর আগে গত ১০ মে থেকে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত শুরু হয়। যেটি গত বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে। পরদিন শুক্রবার থেকে এটি কার্যকর হয়েছে।

টানা ১১ দিনের সহিংস সংঘাতে কেবল ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে ৬৬ শিশু ও ৩৯ নারীসহ অন্তত ২৪৮ জন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার জন ফিলিস্তিনি নাগরিক।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী দল হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে ২ শিশুসহ নিহতের সংখ্যা পৌঁছেছে ১৩ জনে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office