শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বদলে গিয়েছে, শ্রীমঙ্গলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নিজস্ব প্রতিবেদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি - প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খাঁন বলেছেন, ২০৪০ সালে বাংলাদেশ ইউরোপের মতো শক্তিশালী দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বদলে গিয়েছে। দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশের মাথাপিছু আয় বেড়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অলিলা গ্রুপের নতুন প্রতিষ্ঠান অলিলা অপ্যালওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে দারিদ্র্য ও ক্ষুধা বাংলাদেশে নেই। চিকিৎসা ও খাদ্যের অভাবে এখন আর কোনও মানুষ মারা যায় না। দ্রব্যমূল্যের পরিস্থিতি এখনও অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও ইন্টারনেট ও মোবাইল সেবা পৌঁছে গিয়েছে।

মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে যখন টালমাটাল অবস্থা সেখানে আমরা ইউরোপ-আমেরিকার চেয়ে ভালো অবস্থানে আছি।

তিনি আরও বলেন, ডিজেল, ফার্নেস অয়েল ও এলএনজির অপ্রাপ্যতা ও দাম বেড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আমরা ফুল ক্যাপাসিটিতে রান করাচ্ছি না। যাতে আমাদের ইকোনমিতে চাপ না পড়ে। আর সে কারণেই আমাদের লোডশেডিং করতে হচ্ছে। তবে অচিরেই এই সমস্যার সমাধান হবে।

এ ছাড়াও অলিলা গ্রুপের প্রশংসা করে মন্ত্রী বলেন, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমানের মতো নতুন প্রজন্ম শিল্প প্রতিষ্ঠান গড়ায় এগিয়ে আসছে। তাই আমাদের দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আমরা পদ্মা সেতুর চেয়েও বড় বড় স্থাপনা তৈরি করতে পারব। দেশে দারিদ্রের হার ১২ শতাংশে কমে এসেছে, যা ভবিষ্যতে আরো কমবে।

অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ৷

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office