শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নকল ওয়েবসাইট!

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মূলহোতা মো. রুহুল আমীন প্রিন্স

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নামে নকল ওয়েবসাইট তৈরি করে বেসরকারি প্রথমিক বিদ্যালয় সরকারি করণের নামে বিভিন্ন তথ্য সংগ্রহের অযুহাতে অর্থ আদায় করার অভিযোগে অবশেষেে এই চক্রের মূলহোতা রুহুল আমিনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. রুহুল আমীন প্রিন্স পটুয়াখালীর দশমিনা উপজেলার ১২৫ নং দক্ষিণ চর-শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ছবি ব্যাবহার করে দির্ঘদীন ধরে একটি চক্র প্রথমিক শিক্ষা অথিদপ্তরের নকল ওয়েবসাইট খুলে প্রাথমিক বিদ্যালয় সরকারি করনের নামে বিভিন্ন তথ্যের কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে। এঘটনার জানাযানি হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘অতিরিক্ত সচিব ও অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ চলতি মাসের ২ তারিখে মিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন যার নাম্বার ১৪৫।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট তৈরির মূল অপরাধীকে র্যাব আটক করে মতিঝিল থানায় দিয়েছে। সে এখন মতিঝিল থানা পুলিশ হেফাজতে রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়, একটি অসাধু চক্র প্রধানমন্ত্রী এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের ছবি ব্যবহার করে একটি নকল ওয়েবসাইট (www.bprimaryschool.org) খুলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য তথ্য আহ্বান করেছে। এই ওয়েবসাইটের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোনো সম্পর্ক নেই। এই নকল ওয়েবসাইটের বিরুদ্ধে ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানায় গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ১৪৫। এছাড়া নকল ওয়েবসাইটের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office