শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেসক্লাবে থাইকেন না, পথে আসেন: বিএনপিকে জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিএনপিকে রাস্তায় নেমে আন্দোলনের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। দলটিকে তিনি নিজদের গঠনতন্ত্র পুনরায় পড়ার জন্যও বলেছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনারা শুধু প্রেসক্লাবের মধ্যে থাইকেন না। পথে আসেন। পথে আসলে আমরাও আপনাদের সাথে থাকব। আপনাদের সাথে নিয়েই দেশে গণতন্ত্র আনব। কিন্তু আওয়ামী লীগের গণতন্ত্র নয়। জিয়াউর রহমানকে গালি দিলে আপনারা কষ্ট পান। কিন্তু আপনারা তো জিয়াউর রহমানের কথা শোনেন না। বিএনপির গঠনতন্ত্র আপনারা আরেকবার পইড়েন।’

উল্লেখ্য, বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে আজ দলের একটি আলোচনা সভা ছিল।

চিত্রনায়িকা পরীমনিকে জামিন দেওয়ায় বিচারপতিদের অভিনন্দন জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি আটক ছাত্রনেতা ও খালেদা জিয়াকে মুক্তি দেওয়ারও আহ্বান জানান।

বিএনপিকে সরকারের ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আগামী নির্বাচন আসন্ন। এখন নির্বাচনসংক্রান্ত গণতন্ত্রের বিষয় সামনে চলে আসবে। বিএনপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, কাজেই বিএনপিকে এখন জিয়াউর রহমানের কবরে ঢুকিয়ে দিতে হবে। জিয়াউর রহমান গুলি ছুড়েছিলেন কি না, এটাই এখন বিএনপির বিষয় হয়ে দাঁড়াবে।’

তিনি বিএনপির উদ্দেশে বলেন, জিয়াউর রহমানের কবরে বা তিনি গুলি ছুড়েছেন কি না, এই তর্কের মধ্যে প্রবেশ করা যাবে না। সামনের দিকে তাকাতে হবে। সামনের নির্বাচনে যাতে কেউ ভোট চুরি করতে না পারে, তার প্রস্তুতি নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান জোনায়েদ সাকি।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, দেশে অসুস্থ রাজনীতি চলছে। এক দল আরেক দলকে খাটো করার চেষ্টা করে যাচ্ছে। এম এ জি ওসমানী ও ভাসানীর মতো নেতাদের জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় না।

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর ভাসানী অনুসারী পরিষদের সভাপতি হাবিবুর রহমানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লায়লা পারভীন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office