শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফখরুল সাহেব, কোনো খবর রাখেন না, নিউইয়র্ক টাইমস আপনি পড়েননি-ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরফাইল ছবি

‘প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে কোনো অর্জন নেই’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেব, কোনো খবর রাখেন না, নিউইয়র্ক টাইমস আপনি পড়েননি। জাতি সংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যসহ প্রধানমন্ত্রীর প্রত্যেকটি বক্তব্য প্রশংসিত হয়েছে বিশ্ব নেতাদের কাছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ভ্যাকসিন বৈষম্য দুর করতে বলেছেন। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে বলেছেন। ফখরুল সাহেব এটা কি আপনি শোনেনি, নিউইয়র্ক টাইমস কি দেখেছেন। বলা হয়েছে দারিদ্র্য দুর করার কথা বললে বাংলাদেশের দিকে তাকান, শেখ হাসিনার উন্নয়নের দিকে তাকান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নামি দামি দেশগুলো আমাদের জন্য কিছু করেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা সাহসের সঙ্গে তার বক্তব্যে বলেছেন। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভূমিকায় বাংলাদেশ আরও এক ধাপ উঁচুতে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও উঁচুতে উঠেছেন। আর আপনারা, বিএনপি আরও এক ধাপ নিচে নেমে গেছে।

ওবায়দুল কাদের বলছেন, বিএনপি সহিংসতা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্র। আবারও যদি সেই জ্বালাও পোড়াও এর দুরভিসন্ধি থাকে তাহলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ। আবারও বোধ হয় জ্বালাও পোড়াও এর ষড়যন্ত্র হচ্ছে। বোধ হয় আবারও সেই ধরনের কোনো দুরভিসন্ধি আছে। তাহলে মনে রাখবেন সহিংসতা করে দেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, শেখ হাসিনার উন্নয়ন ব্যাহত করতে চান তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গান, ধ্বংস স্তূপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়ান। তিনি দেশে ফিরেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভা পরিচালনা করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যসচিব এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সজীত রায় নদ্দী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office