শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু, বক্তব্য রাখছেন নেতারা

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ১২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে।

শনিবার সকাল ১১টায় কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন। এখন মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা।

বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে গতকাল থেকেই কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন ফরিদপুর। ধর্মঘটের কারণে ফরিদপুরের ওপর দিয়ে বরিশালগামী পাঁচ জেলার বাসও চলাচল করেনি। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির বড় জমায়েত ঠেকাতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়িতে তল্লাশিও করা হচ্ছে। ফরিদপুর শহরের মোড়ে মোড়ে পহারায় বসেছে পুলিশ। করা হচ্ছে তল্লাশিও। ঢুকতে দেয়া হচ্ছে না কোনো গাড়ি। এত বাধা-বিপত্তির পরও দলটির নেতাকর্মীরা সমাবেশ অংশ নিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office