শিরোনাম
হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে বদলে ফেলুন এই সেটিংস

তথ্যপ্রযুক্তি ডেস্ক   |   রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে বদলে ফেলুন এই সেটিংস

সংগৃহীত ছবি

মাঠে মাঠে ইন্টারনেট বেশ ধীরে কাজ করে। খুব ধীরে ইন্টারনেট কাজ করলে বুঝতে হবে, আপনার মোবাইলে কোনো সমস্যা হচ্ছে। কিন্তু তার জন্য ফোনটিকে সার্ভিসিং করার কোনো প্রয়োজন নেই। আপনি বাড়িতেই কয়েকটি সেটিংস পরিবর্তন করে নিলেই ঠিক হয়ে যাবে এই সমস্যা।

আপনার ফোন বন্ধ করে পুনরায় চালু করুন। কখনো কখনো ফোন রিস্টার্ট করলে অনেক ছোটখাটো সমস্যার সমাধান হয়। অতএব, যদি আপনার ফোনে মোবাইল ডেটার স্পিড ধীর হয়, তবে প্রথমে আপনার ফোনটি রিস্টার্ট করে নিন।

আপনার নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করুন। এর জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস-এ যান। তারপরে নেটওয়ার্ক এবং ইন্টারনেট > মোবাইল নেটওয়ার্কে যান।

আপনার নেটওয়ার্ক মোড 4G বা 5G-তে সেট করা আছে। আপনার নেটওয়ার্ক মোড 2G বা 3G-তে সেট করা থাকলে, এটিকে 4G বা 5G-তে পরিবর্তন করুন। এতে আপনার ইন্টারনেটের সমস্যা থেকে মুক্তি পাবেন।

আপনার ফোন আপডেট করুন। সফ্টওয়্যার আপডেটগুলো ডাউনলোড ও ইনস্টল করা গুরুত্বপূর্ণ। যদি বারবার আপডেট আসার পরেও তা এড়িয়ে যান, তাহলে এই অভ্য়াস একেবারে ছেড়ে দিন। আপডেট আসলে সেটিকে সঙ্গে সঙ্গে করে নিন।

তারপরেই আপনাকে যা করতে হবে, তা হলো ফোনের অপ্রয়োজনীয় ফাইলগুলোকে মুছে ফেলতে হবে। সবসময় নেটওয়ার্কের সমস্যা হয় না। কখনো কখনো ফোনের স্টোরেজ ভর্তি থাকলেও এই ধরনের সমস্যা দেখা দেয়।

ফোনের ফ্লাইট মোড অন করে আবার অফ করে দিন। আপনি ভাবতেই পারেন, ফোনের ইন্টারনেট কাজ না করার সঙ্গে ফ্লাইট মোড অন করার কী সম্পর্ক? আসলে আপনি যখনই ফ্লাইট মোড অন করেন, তখন কানেকশনও রিফ্রেশ হয়। ফলে এই উপায় কাজে লাগাতেই পারেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office