শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ফোন দিয়ে শ্যালিকাকে বললেন, ‘তোর বোনকে মেরে খাটের নিচে ফেলে রেখেছি’

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২১ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

লাশ প্রতীকী ছবি

রাজধানীর সূত্রাপুরে নেশা করতে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী নয়ন মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৫)। পুলিশ জানায়, সূত্রাপুরের ৫১/এফ জংশন রোডের দুই ভবনের মাঝখান থেকে গলায় সবুজ রঙের রশি প্যাঁচানো নারীর মৃতদেহ দেখে এক নারী ৯৯৯ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গতকাল শনিবার রাতে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তানিয়ার ছোট বোন রানী আক্তারের ভাষ্য, ‘শনিবার সন্ধ্যায় দুলাভাই আমাকে ফোন দিয়ে বলেন, তোর বোনকে মেরে খাটের নিচে ফেলে রেখেছি।’
তানিয়ার বাবা টেলু দেওয়ান বলেন, ‘সাত মাস আগে নয়নের সঙ্গে তানিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করত সে।

বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিল নয়ন।’ নেশা করতে বাধা দেওয়ায় তাঁর মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

টেলু দেওয়ান আরও বলেন, ‘দুই মাস আগে নয়নের সঙ্গে রাগ করে মেয়ে গ্রামের বাড়ি চাঁদপুর চলে আসে। পরে গত বৃহস্পতিবার নয়ন এসে মেয়েকে সূত্রাপুরের বাসায় নিয়ে যায়। ঢাকায় যাওয়ার পর শুক্রবার নয়নকে ফোন দিয়েছিলাম খোঁজখবর নেওয়ার জন্য। তখন নয়ন বলে, “তোর মেয়েকে মেরে ফেলে রেখেছি, লাশ পাঠিয়ে দেব।” আমি মনে করেছি, সে পাগলামি করছে। কিন্তু শনিবার সন্ধ্যায় আমার ছোট মেয়েকে ফোন করে তানিয়াকে হত্যা করা হয়েছে বলে জানায় নয়ন।’
এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। স্বামী নয়ন মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নয়ন ঢাকায় একটি পোশাকের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office