শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ব্যক্তি নিহত ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়ায় এক বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করে।

নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে শহরের সাতমাথার দিকে আসলে আলতাফ আলী মার্কেট এলাকায় বাধা দেয় পুলিশ। এরপর মিছিল সেখান থেকে ফিরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বগুড়া জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, তৌহিদুল ইসলাম মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী রিগ্যান বক্তব্য রাখেন।

বিএনপি নেতা তৌহিদুল ইসলাম মামুন বলেন, কোন কারণ ছাড়াই পুলিশ মিছিলে বাধা দেয়।

মিছিলে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. শাহীনুজ্জামান জানান, বিএনপির পক্ষ থেকে মিছিলের কোন আগাম অনুমতি নেওয়া ছিল না। এছাড়াও দলটির নেতাকর্মীরা মিছিল বের করলে গুরুত্বপূর্ণ সড়কে জনদূর্ভোগ সৃষ্টি হতো।

এদিকে এরপর জেলা বিএনপির কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office