শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

বগুড়ার ভাটকান্দি-তে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

মেহেদী হাসান লিটন,বগুড়া থেকেঃ   |   শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবি

বগুড়া সদরের ভাটকান্দি মধ্যপাড়া এলাকার এক কিশোরী (১৩)কে ধর্ষণের অভিযোগে একই এলাকার আব্দুল মাজেদের ছেলে মোঃ মিলন (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ এপ্রিল ( সোমবার) মেয়েটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে বগুড়া সদর থানার পুলিশ অভিযুক্ত মিলনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে মিলনকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।
মামলার বরাত দিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান,অভিযুক্ত মিলম ও ধর্ষণের স্বীকার মেয়েটি প্রতিবেশী চাচা- ভাতিজি। পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের দুই পরিবারের মাঝে মিল ছিলো। সেই সুযোগে মিলন গত জানুয়ারি মাসের ১৭ তারিখে মেয়েটির বাবা- মা বাড়িতে না থাকায় সুযোগে মিলন মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। তার পর থেকে প্রায় সুযোগ বুঝে আগের ধর্ষণের কথা বলে মেয়েটিকে জিম্মি করে ধর্ষণ করতে থাকে।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে মিলন মেয়েটির বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন ছুটে যায়। ঘটনা বুঝতে পেয়ে মিলন পালিয়ে যায়। তার পর থেকে সে এলাকায় পালাতক ছিল।

গত ২৬ এপ্রিল ( সোমবার) মিলন বাড়িতে আসলে মেয়েটির পরিবার থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ মিলনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ও পুলিশের মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান,আমরা খবর পাওয়ার পরেই অভিযুক্ত মিলনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। তিনি আরও জানান, ভিক্টিম আমাদের হেফাজতে আছে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office