শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়া বারপুরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

মেহেদী হাসান লিটন, বগুড়া প্রতিনিধি   |   রবিবার, ০২ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image
বগুড়ায় নিখোঁজ হওয়া সোনা মিয়ার লাশ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বারপুর দক্ষিণপাড়ার ধান ক্ষেত থেকে  উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন,বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বারপুর দক্ষিণপাড়ার মৃত মকবুল হোসেন নান্নুর ছেলে সোনা মিয়া। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর স্থানীয় মসজিদে তারাবী নামাজে যাওয়ার কথা বলে বাড়িতে মোবাইল ফোন রেখে সোনা মিয়া বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরের পর সোনা মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়া সদর থানায় একটি জিডি করেন। হারানো বিজ্ঞপ্তির জন্য এলকায় মাইকিং করা হয়। কিন্ত তাঁর খোজ মেলেনি।
পরে শনিবার সকালে সোনা মিয়ার বাড়ির পিছনে ঘোলাগাড়ি ঈদগাহ মাঠ সংলগ্ন ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সোনা মিয়ার মরদেহের সন্ধান পান। পরে বগুড়া সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, আনুমানিক সকাল সাড়ে ১০টার সময় খবর পেয়ে পুলিশ ওই নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে।যুবকের বয়স ৩৫ হবে। ময়নাতদন্তের পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office