শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা ছিল ইতিহাসের নিকৃষ্টতম কাজ: জাফর ইকবাল

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অমর একুশে বইমেলার পঞ্চম দিনে বাংলা একাডেমি চত্বরে ‘মুজিব গ্রাফিক নভেল’-এর ৯ম ও ১০ম খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় শনিবার ছবি: সিআরআইয়ের সৌজন্যে

শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, এ দেশে প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে, যারা জানত না বঙ্গবন্ধু কে, তিনি বাংলাদেশের জন্য কী করেছেন। এর থেকে বড় অপরাধ কিছু হতে পারে না। পৃথিবীর কোথাও এর থেকে বড় অপরাধ হয়নি।

আজ শনিবার অমর একুশে বইমেলার পঞ্চম দিনে বাংলা একাডেমি চত্বরে ‘মুজিব গ্রাফিক নভেল’-এর ৯ম ও ১০ম খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক জাফর ইকবাল। অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহ জোগান তিনি। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) মুজিব গ্রাফিক নভেল প্রকাশ করেছে। সিআরআইয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আজকের অনুষ্ঠানের বিষয়ে জানানো হয়।

অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা ইতিহাসের নিকৃষ্টতম কাজ ছিল। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের মহানায়ককে তুলে ধরা প্রয়োজন।’

এ সময় কথা বলেন কথাসাহিত্যিক আনিসুল হকও। তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে মানসম্পন্ন প্রবন্ধের ওপর জোর দেন। কীভাবে বঙ্গবন্ধু পরিশ্রম করলেন, কীভাবে পাকিস্তান থেকে ভাষা আন্দোলন হলো, কীভাবে সেখান থেকে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হলো—এসব তরুণ প্রজন্মকে জানার পরামর্শ দেন তিনি।

বইমেলার পঞ্চম দিনে আজ বেলা ১১টায় খুলে দেওয়া হয় ফটক। ছুটির দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office