শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত: কাদের

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ২৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় জিয়াউর রহমান জড়িত। এতে কোন সন্দেহ নেই। তিনিই সেই খুনিদের বিদেশ পাঠান এবং পুনর্বাসন করেন।

আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্টের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এ শোক সভার আয়োজন করা হয়।

শোক সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের কোন সুযোগ নেই। এই ইস্যুতে কেউ আগুন সন্ত্রাসসহ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বসে থাকবে না।

তিনি আরও বলেন, কারা কারা বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িত এবং কারা এর থেকে সুফল ভোগ করেছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office