শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ছিলেন বঙ্গবন্ধুর সব প্রেরণার উৎস: তোফায়েল আহমেদ

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৮ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবরকম প্রেরণার উৎস। বঙ্গবন্ধুকে তিনি ছায়ার মতো আগলে রাখতেন। সাহস, ধৈর্য, কষ্ট সহিষ্ণুতায় তিনি সর্বদাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করেছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজিত জুম ওয়েবিনারে রোববার প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদানের জন্য নিজ বাড়ি থেকে যাওবার আগে বঙ্গবন্ধুকে বঙ্গমাতা বলেছিলেন ‘তুমি যা বিশ্বাস করো, বক্তৃতায় তাই বলবে’। এমনকি বঙ্গবন্ধু যখন রাষ্ট্রপতি হলেন তখন বঙ্গমাতা বলেছিলেন, ‘আমি ৩২ নম্বরের বাড়ি ছেড়ে কোথাও যাব না’। এক সহজ-সরল সাদামাটা বিশ্বাসের মধ্যেই এভাবেই তিনি সমগ্র জীবন কাটিয়েছেন।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে জুম ওয়েবিনারে আলোচনায় অংশ নেন- প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নাসিম বানু (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন (শিক্ষা), ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।

বক্তব্য রাখেন- রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিকদার প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office