শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বন্যার্তদের সহযোগিতায় এলডিপির ত্রাণ কমিটি গঠন

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ২৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে উপদ্রুত এলাকাগুলোয় ত্রাণ বিতরণের জন্য ত্রাণ কমিটি গঠন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশ।

শনিবার রাজধানীতে লের সভাপতি আবুল করিম আব্বাসীর লালমাটিয়া বাসভবনে দলটির কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এলডিপি সভাপতি আবুল করিম আব্বাসীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে চলমান বন্যা সংকট, রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় নিবন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দলের যুগ্ম মহাসচিব চাষী এনামুল হক ও সদস্য সচিব হিসেবে সাংগঠনিক সম্পাদক এস এম বেলালকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করবেন।
সভা শেষে মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি,দলের নিবন্ধন, সংলাপ ও যুগপৎ আন্দোলন নিয়ে সবাই মতামত দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে আমরা ত্রাণ কার্যক্রম শুরু করবো। দলের সভাপতি আবুল করিম আব্বাসীর নির্বাচনি এলাকা নেত্রকোনায় ত্রাণ বিতরণ দিয়ে কার্যক্রম শুরু করবো।

শাহাদাত হোসেন সেলিম জানান, কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগামী কয়েকদিন পর দেশের ও রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির নেতৃত্বে চলমান রাজনৈতিক সংলাপ নিয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করবো। সেখানে বিস্তারিত জানানো হবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন আবদুল গনি সাবেক এমপি, সৈয়দ ইব্রাহিম রওনক, ড. আবু জাফর সিদ্দিকী, তমিজউদদীন টিটো, এম এ বাসার, চাষী এনামুল হক, এ কে এম মহিউদ্দিন, এস এম বেলাল, আবদুল হাই নোমান, মোহাম্মদ ফয়সাল, নুরনবী চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office