শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

ববির কারণে ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে প্রযোজকের, দাবি জয়ের

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আবারও বিতর্কের মুকে পড়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এবার নায়িকার বিরুদ্ধে অভিযোগ তুললেন পরিচালক জয় সরকার।

৪ বছর আগে এই নির্মাতার ‘আমার হৃদয়ের কথা’ সিনেমায় যুক্ত হয়েছিলেন ববি। সাইনিং বাবদ সে সময় নাকি ৪ লাখ টাকাও নিয়েছিলেন তিনি। কিন্তু পরে আর সিনেমাটি করেননি অভিনেত্রী।

যে কারণে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে প্রযোজকের। সম্প্রতি সেই ঘটনা প্রকাশ্যে এনেছেন পরিচালক জয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ফেসবুকে ববির একটি ভিডিও শেয়ার করে জয় সরকার লিখেছেন, ‘এই ববি আমার এক প্রযোজকের কাছ থেকে চার লাখ টাকা সাইনিং মানি নিয়ে পরবর্তীতে আর সিনেমাটা করেনি। প্রযোজকের প্রায় ৩০ লাখ টাকা লোকসান এবং টেকনিশিয়ানরা আমাদের পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়েছিলাম একমাত্র ববির কারণে।’

এতদিন পর সামাজিক মাধ্যমে এসব কেন জানাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে জয় বলেন, ‘মৌখিকভাবে পরিচালক সমিতিতে জানিয়েছি। তৎকালীন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকেও বিষয়টি জানিয়েছিলাম।’

তবে কোনো সুরাহা পাননি পরিচালক। যে কারণে অনেকদিন পর হলেও ববিকে নিয়ে মুখ খুললেন তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে ববির দাবি, এসব মিথ্যা। এ রকম কোনো কিছুই তিনি জানেন না।

এদিকে কয়েক মাস আগেই ববির ‘ময়ূরাক্ষী’ সিনেমা মুক্তি পায়। নানা কারণে দর্শক টানতে ব্যর্থ হয় ছবিটি। এরপর ছবির ব্যর্থতাকে কেন্দ্র করে নির্মাতার সঙ্গে দ্বন্দ্বে জড়ান এই নায়িকা। যে ঘটনা একসময় দুজনের হাতাহাতি পর্যন্ত গড়ায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office