শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বর্তমান শাসনব্যবস্থাকে উল্টে দিতে হবে: দুদু

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ০২ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বর্তমান শাসনব্যবস্থাকে উল্টে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকলে মানুষের অধিকার থাকে না। তখন মগের মুল্লুকের লোকের মতো যা মনে চায় তাই করা যায়। আর এই সরকার তাই করছে। সেজন্য এই শাসনব্যবস্থাকে উল্টিয়ে দিতে হবে, পরিবর্তন করতে হবে। আমরা এখন একটা অন্ধকার যুগে বাস করছি। এই অন্ধকার থেকে দেশকে সভ্যতায় ফিরিয়ে আনতে হবে।

আজ শনিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। গণতন্ত্র ও স্বাধীনতার মুক্তি দাবি করছি।

তিনি বলেন, আমাদের চাওয়ার সবচাইতে বড় জায়গা হচ্ছে মহান রাব্বুল আলামিন। তার কাছে আমরা চাইব। কীসের জন্য চাইব? গণতন্ত্র, স্বাধীনতার মুক্তি চাইব। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তি চাইব।

কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, দেশে এত পরিমাণ দুর্নীতি, হামলা-মামলা, অত্যাচার চলছে যে এর আগে কোনোদিন এরকমটা হয় নাই।

সবাইকে উদ্যোগী হতে হবে জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদেরকে উদ্যোগী হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাস্তায় নামতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে, সেটা হবে গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্র না থাকলে দুর্নীতি হয়, গণতন্ত্র না থাকলে হামলা মামলা নির্যাতন হয়।

তিনি আরও বলেন, অতীতে যেমন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেশকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছিলেন, তেমনি বর্তমান তারেক রহমানের নির্দেশে এই অন্ধকার থেকে এই দেশ ও জাতিকে আলোয় ফিরিয়ে আনতে হবে।

সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম রেজা, কৃষকদলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, মিয়া মোহাম্মাদ আনোয়ার, ওলামা দলের নেতা শাহ মোহাম্মাদ মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office