শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশি চিকিৎসক তাসনিম জারার আন্তর্জাতিক স্বীকৃতি

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১   |   প্রিন্ট   |   ২২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশি চিকিৎসক তাসনিম জারার 

বাংলাদেশি চিকিৎসক ডা. তাসনিম জারা, যিনি ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত। তাকে ‘ভ্যাকসিন লুমিনারি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। স্থানীয় সময় বুধবার (২ জুন) জি-৭ গ্লোবাল ভ্যাকসিন কনফিডেন্স সামিটে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়। জি-৭ এর প্রেসিডেন্সির অংশ হিসেবে, যুক্তরাজ্য সরকার গত বুধবার গ্লোবাল ভ্যাকসিন কনফিডেন্স সামিট আহ্বান করে, যাতে ভ্যাকসিনের প্রতি আস্থা তৈরি ও বজায় রাখতে সরকারি-বেসরকারি খাত থেকে বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের একত্রিত করা হয়।

তাসনিম জারা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছেন। স্নাতকোত্তরে তার পড়ার বিষয় ‘এভিডেন্স বেজড মেডিসিন’। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ও করোনার ভ্যাকসিন ছাড়াও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার করে সাড়া ফেলেছেন তাসনিম।
একমাত্র বাংলাদেশি ভ্যাকসিন লুমিনারি হিসেবে স্বীকৃতি পেয়ে ডা. জারা বলেন, এই গ্লোবাল প্ল্যাটফর্মে আমাদের বিশ্বের সামনে উপস্থাপন করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office