বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত গার্ডিয়ান লাইফ ও ফাইবার অ্যাট হোমের মধ্যে বীমা চুক্তি সই উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Advertise with us

বাংলাদেশি হত্যায় সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক   |   বুধবার, ৩১ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবি।

সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারী হত্যায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরীকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পনেরো বছর পর এ রায় আসে।

দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সঙ্গে উমর আল শাম্মেরির বাদানুবাদ হয়। একপর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর নিহত হন। গুলি করার পর উমর ঘটনাস্থল হতে পালিয়ে যান। ২০০৬ সালের জুন মাসে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরীকে ২০১৮ সালে শনাক্ত এবং আটক করে বিচারের সম্মুখীন করে।
সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি অংশগ্রহণ করেন। গত ২৪ মার্চ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বিরুদ্ধে আনীত অভিযাগ প্রমাণিত হওয়ায় কোর্ট আসামিকে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রায় প্রদান করেন।
নিহত সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামের হাজী সোনা মিয়ার ছেলে।
এই যুগান্তকারী রায় আবারও প্রমাণ করে অপরাধী যে-ই হোক শাস্তি তাকে পেতে হবে। তবে ভুক্তভোগী প্রবাসীদের বিচার পেতে দূতাবাসের সহযোগিতার বিকল্প নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office