শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশের ‘পরাণ’ এবার যুক্তরাষ্ট্র-কানাডায়

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ঈদুল আজহায় মুক্তি পাওয়া লাইভ টেকনোলজি প্রযোজিত ছবি ‘পরাণ’। শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের সিনেমা ‘পরাণ’ মুক্তির ৫০ দিন পরও যাচ্ছে হাউসফুল। দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও ‘পরাণ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সেই আগ্রহের কারণেই সিনেমাটি এবার সেপ্টেম্বরের মাঝামাঝিতে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। বিদেশে সিনেমাটি মুক্তি দেয়া প্রসঙ্গে লাইভ টেকনোলজিসের পরিচালক পরিচালক ইয়াসির আরাফাত বলেন,‘আমরা একটা পরিছন্ন সিনেমা তৈরি করেছি। সিনেমাটি মুক্তির অষ্টম সপ্তাহেও দর্শক আগ্রহ নিয়ে দেখছে। এবার যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি, সবাই সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবে।’

যুক্তরাষ্ট্র ও কানাডায় পরান ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন,‘ পরান ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাঙালিরা ছবিটি দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে মুক্তি দেয়া হবে। ছবিটি নিয়ে আমরা দারুন আশাবাদী।’

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন,‘আমরা যুক্তরাষ্ট্র ও কানাডায় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শন করে আসছি। দেবী সিনেমার পর পরান সিনেমা নিয়ে দর্শকের এত আগ্রহ দেখছি। নিয়মিত এমন গল্পের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার দর্শক বাড়বে। পাশাপাশি সিনেমার বাজারও বড় হবে।’

‘পরাণ’ সিনেমার এমন সফলতায় দারুন খুশি ছবির কলাকুশলীরা। ‘পরাণ’ ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ। ”

বরগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে এই সিনেমা।

২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office