শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেশি, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ

  |   বুধবার, ২৬ মে ২০২১   |   প্রিন্ট   |   ২৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৮ মার্চ দেশে ১৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর তা বাড়তে বাড়তে এপ্রিলের মাঝামাঝি সময়ে একশও ছাড়িয়েছিল।

বাংলাদেশে যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে সম্প্রতি যারা ভারত থেকে বাংলাদেশের প্রবেশ করেছেন তাদের মধ্যে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত বেশ উর্ধ্বমুখী।

যশোর জেলার কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি ভারত থেকে তিন হাজারের বেশি মানুষ বাংলাদেশে এসেছেন, যাদের বিভিন্ন আবাসিক হোটেল ও কোয়েরেন্টিন সেন্টারে রাখা হয়েছে।

এদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০০ জনের বেশিকে কোভিড পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ১০ জন, যাদের মধ্যে সাত জনই ভারতীয় ভ্যারিয়েন্ট বহন করছেন।

এমন তথ্য জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ইকবাল কবির জাহিদ।

দুই সপ্তাহ আগে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট-এর অস্তিত্ব বাংলাদেশে প্রথম ধরা পড়েছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে।

বিষয়টিকে বেশ উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেন অধ্যাপক কবির।

covid-1-19

বাংলাদেশ-ভারত সীমান্তে একজন ট্রাক চালকের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

বিভিন্ন জেলায় স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি হবার পেছনে ভারতীয় ভ্যারিয়েন্টের সংযোগ আছে কি না সেটি গবেষণার প্রয়োজন।

সিলেট, কুমিল্লা, খুলনা, যশোর, দিনাজপুর এবং ঝিনাইদহ সহ বিভিন্ন সীমান্তবর্তী জেলায় সংক্রমণের বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে।

দিনাজপুরের সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার দুই শতাংশের নিচে নেমেছিল। এপ্রিল মাসে সংক্রমণের হার বেড়ে ২০ শতাংশ পর্যন্ত হয়েছিল। এখন কিছুটা কমলেও শনাক্তের হার গড়ে ১৫ শতাংশের উপরে রয়েছে বলে জানান সিভিল সার্জন।

দিনাজপুরের হিলি বন্দর দিয়ে প্রতিদিন দেড়শ থেকে দুইশ ট্রাক ভারতে যাওয়া-আসা করে। এই পরিবহনের সাথে সম্পৃক্ত প্রতিদিন চারশো থেকে সাড়ে চারশো ড্রাইভার এবং হেলপার আসা করছে।

দিনাজপুরের সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, পণ্য পরিবহণের সাথে সম্পৃক্ত ড্রাইভার এবং হেলপারদের স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ইকবাল কবির জাহিদ বলেন, অন্যান্য জেলার চেয়ে যশোরে সংক্রমণের হার বেশি বলে উল্লেখ করেন অধ্যাপক ইকবাল কবির।

তিনি জানান, গত এক সপ্তাহে যশোরে করোনা ভাইরাস শনাক্তের হার গড়ে ২০ শতাংশের মতো।

বিভিন্ন স্থল বন্দর দিয়ে ভারত থেকে অনেক বাংলাদেশি বৈধ পথে আসা যাওয়া করলেও অনেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা-যাওয়া করছেন। যারা অবৈধ পথে আসা-যাওয়া করেন তাদের সবসময় ধরা যায় না। ফলে তাদের মাধ্যমে সংক্রমণ কতটা ছড়িয়ে যাচ্ছে সেটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

অধ্যাপক ইকবাল কবির বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে ব্যাপক হারে করোনা ভাইরাসের পরীক্ষা করাতে হবে। কিন্তু সেটি হচ্ছে না।

“মানুষ আমাদের কাছে এসে টেস্ট করাবে – এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের আগ্রহী হয়ে মানুষের কাছে গিয়ে টেস্ট করাতে হবে। একমাত্র টেস্টই পারে সংক্রমণ কমাতে,” বলেন অধ্যাপক কবির।

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা ভারতের সীমান্তের সাথে যুক্ত। সে এলাকা দিয়ে অনেকে অবৈধ পথে ভারতে আসা-যাওয়া করে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন, অবৈধ পথে কিছু মানুষ এখনো ভারতে যাওয়া-আসা করছে।

চলতি মে মাসে ভারতে থেকে অবৈধ পথে বাংলাদেশে ঢোকার সময় অন্তত ৩০ জনকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, ভারত থেকে যারা আসছে তাদের টেস্ট এবং কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে। সে জেলায় এখন করোনা ভাইরাস শনাক্তের হার ১০ শতাংশের মতো বলে উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office