শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বাংলায় এলো তামিল ‘কালিদাস’

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

গণ-আত্মহত্যার সত্যকার গল্প হতে অনুপ্রাণিত তামিল ব্লকবাস্টার ক্রাইম, অ্যাকশন, মিস্ট্রি-থ্রিলার ছবি ‘কালিদা’। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভারত শ্রীনিবাসন এবং অ্যান শীতল। এই ছবিটিই এবার বাংলা ভাষায় মুক্তি দিলো বাংলাদেশর ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গতে।

কালিদাসের কেন্দ্রীয় চরিত্র কালিদাস একজন নিবেদিতপ্রাণ পুলিশ। তার ওপর দায়িত্ব পরে শহরে ঘটতে থাকা ধারাবাহিক আত্মহত্যাগুলোর তদন্তের। কর্তব্যের ডাকে সে রাত-দিন কাটাচ্ছে ব্যস্ত সময়। ওদিকে সময় দিতে না পারায় স্ত্রী বিদ্যার সঙ্গে ঘটতে থাকে সম্পর্কের অবনতি।

চলচ্চিত্র শুরু হয় এক মেয়ের আত্মহত্যার ঘটনা দিয়ে। একটি বহুতল অ্যাপার্টমেন্টের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে সে। ঘটনাস্থলে যায় পুলিশের ছোট একটি দল। নেতৃত্বে কালিদাস (ভারথ)। মৃতদেহ পরীক্ষা করে তারা ধরে নেয় আত্মহত্যা হিসেবে। কিন্তু পরপর ঘটতে থাকে একই রকম আত্মহত্যার ঘটনা। চমকে ওঠে কালিদাস। তদন্ত শুরু করে এই গণ-আত্মহত্যার।

ছবিটি রচনা ও পরিচালনা করেছেন শ্রী সেন্থিল। কাহিনি বুনতে সময় নিয়েছেন ৫ মাস। ২০১৯ সালের ১৩ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। বক্স অফিসে লাভ করে দুর্দান্ত সাফল্য।

বঙ্গ জানিয়েছে ছবিটি একেবারে ফ্রি দেখতে পাবেন দর্শক।

কালিদাস সম্পর্কে বঙ্গ’র ডেপুটি চিফ কন্টেন্ট এডিটর জাহিদ আহমেদ বলেন, যারা রহস্য সমাধান করতে ভালোবাসেন, ছবির শেষ পর্যন্ত দেখার জন্য কৌতূহল ধরে রাখেন, ‘কালিদাস’(বাংলায় একই নামে ডাব করা) ছবিটি তাদের জন্য। আশা করি আমাদের দর্শকরা ‘কালিদাস’ সিনেমাটি দারুণ উপভোগ করবেন।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office