শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংসদের ভেতরে বা বাইরে জনগণকে বিভ্রান্তকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মৌলভীবাজারে যান তারেক রহমান। তাকে এক নজর দেখার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনও ষড়যন্ত্র কাজে আসবে না। দেশের গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না। বাজেটকে গণবিরোধী বলে প্রচারকারীরা কখনও জনগণের বন্ধু হতে পারে না।

এ সময় আগামী এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে চায় সরকার।

তারেক রহমান বলেন, জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। জনগণের টাকা জনগণ ও দেশের ভাগ্যের পরিবর্তনে কাজ করা হবে। টাকার কোনও অভাব হবে না। জনগণের টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

প্রধানমন্ত্রী জানান, চা শ্রমিকদের ঘর করে দিতে ৫০ জনকে ২ লাখ টাকা দিচ্ছে সরকার। ১৫০ জন চা শ্রমিকদের সন্তানদের স্কলারশিপ দেওয়া হয়েছে। চা শ্রমিকদের চিকিৎসাসহ নানা সহায়তা অব্যাহত রাখবে সরকার। বিএনপি সরকারের লক্ষ্য পরিষ্কার। দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করা।

এর পর বিকাল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এর আগে, শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন তারেক রহমান।

এর আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করেন তিনি।

প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সিলেট বিভাগ বিএনপির সিনিয়র নেতারা এবং সিলেটের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা স্বাগত জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office