শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বানপ্রস্থ #বর্ণালী মিত্র’র কবিতা

  |   বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৩৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বানপ্রস্থ
বর্ণালী মিত্র

তোর বাবা যখন চলে গেলেন তখন তুই সবে আট ।
আর আমি সাঁইত্রিশ ছুঁই ছুঁই
আজ সেই তুইই ঊনত্রিশে পা দিলি ।
তোর জন্মদিনের পূজো দিয়ে ফিরে
ঠাকুরের ফুল ছোঁয়াবো তোর মাথায়
এমন সময় বড় অদ্ভুত এক উপহার চাইলি তুই।
এই ফ্ল্যাটে আমার হাত পা ছড়িয়ে থাকার কষ্ট
তোকে বড় যন্ত্রণা দিচ্ছে ।
নষ্ট হচ্ছে তোদের প্রাইভেসি ও
তাই বন্দোবস্ত করেছিস আমার বানপ্রস্থের _____
আমি যেন অ-রাজি না হই ।

তুই যাবি দেখা করতে মাঝেমাঝে
নিয়েও আসবি কখনো সখনো ____
আর কি কি যেন বলছিলি তুই
আমি আর শুনতে পাচ্ছিলাম না কিচ্ছু _____
আমার ক্লান্ত অস্থি মজ্জার রন্ধ্রে রন্ধ্রে তো কবেই
বাসা বেঁধেছে যন্ত্রণা কাতর একাকীত্ব
আমার হৃদয়ে বারবার আছড়ে পড়েছে
তীব্র দহনে নৈঃশব্দের হাহাকার।
তবু আমি তো শুধু তোকে আঁকড়েই
বাঁচতে চেয়েছিলাম
আঁকড়ে বাঁচতে চেয়ছিলাম এই খড়কুটো বাসাখানা।

হঠাৎ শুনি কালের দিগন্তে বাজছে কাঁসর ,
আমার হৃদয়ে বাজছে দুন্দুভি ।
এক ঔদাসীন্যের স্রোতস্বিনী তীরে
হঠাৎ ই আবিস্কার করলাম নিজেকে ।
অবগাহন করছি , অঞ্জলি ভরে নিবেদন করছি
আমার পূর্বাশ্রমের সব আবেগ , সব রিপু ।
দাদুর কাছে বহু আগে শুনেছিলাম বানপ্রস্থে নাকি
আর সব কঠিন নিয়মের সাথে
ধারন করতে হতো জটা , নখ , শ্মশ্রু ____
পালন করতে হতো দান ধর্ম ।

আমি নিঃস্ব হচ্ছি একটু একটু করে ,
তৈরি হচ্ছি বানপ্রস্থের জন্য ।
অকাতরে বিলিয়ে দিচ্ছি
এতোদিন আগলে রাখা আমার স্নেহ , আমার মমতা ,
আমার নখরে ফিরেছে শ্যেণ তীক্ষ্ণতা
আমি ছিঁড়ে ফেলছি সব বন্ধন ।
তীব্র নখরের আঘাতে ফালা ফালা করছি
আমার মাতৃ স্বত্তার অহংকার , কৃপনতা ।
পুড়িয়ে দিচ্ছি নিজেকে ফিনিক্সের মতো
আবার জন্মাবো বলে আগুনের গর্ভ থেকে ।
এবার আর শুধু তোর মা হয়ে নয় শুধু এক নারী হয়েই

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office