শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বান্দরবানের মিয়ানমার সীমান্তে ফের গোলাগুলি

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দুই দিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তে ফের মিয়ানমারে গোলাগুলি চলছে। মঙ্গলবার সকাল ৮ টা দিকে থেমে থেমে চালানো ভারী গুলি বর্ষণের শব্দে সীমান্তে বসবাসকারীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আজিজ জানান, ‘সীমান্তে দুই দিন গুলি বর্ষণ বন্ধ থাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরেছিল। কিন্তু হঠাৎ করে সকাল থেকে আবারো গোলাগুলি হওয়ায় ফের ভয়ের মধ্যে আছেন সীমান্তের লোকজন। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে’।

তুমব্রু সীমান্তের বসবাসকারী স্থানীয় বাসিন্দা মাহামুদুল হক জানান, ‘দুই দিন বন্ধ থাকার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আবারো সকাল থেকে ভারী গুলি বর্ষণ হচ্ছে। গুলির বিকট শব্দে এখানকার মানুষজন ভয়ভীতির মধ্যে রয়েছে। তবে আকাশে এখন পর্যন্ত মিয়ানমারের হেলিকপ্টার ও যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি। ’

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, সীমান্তে আবারো গোলাগলি খবর পাওয়া যাচ্ছে। তবে ভয়ের কোন কারণ নেই। আমরা সীমান্তে সর্তক অবস্থানে রয়েছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office