শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বারবার বলেও শাবনূর তাদের থামাতে পারছেন না

বিনোদন ডেস্ক   |   শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন প্রবাসজীবন পার করছেন অভিনেত্রী শাবনূর। অভিনয় করছেন না চলচ্চিত্রে। তবুও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। পর্দায় না পেয়ে অনুরাগীরা তাঁকে খুঁজে ফেরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই সুযোগে তাঁর নামে খোলা হয়েছে অসংখ্য ভুয়া আইডি। ফলে অনুরাগীদের হতে হচ্ছে প্রতারণার শিকার। শাবনূর নিজেই তা জানালেন এক ভিডিওবার্তায়।

শাবনূর বলেন, ‘আপনারা যাঁরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তাঁরা জানেন, আমার নামে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল খুলে চালানো হচ্ছে। আমি বারবার বলার পরও তাদের থামানো যাচ্ছে না।’

এরপর ভক্তদের প্রতারিত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এসব ভুয়া পেজ ও আইডির কারণে আমার ভক্তরা প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছেন। আমার কিছু সহজ-সরল ভক্ত যে মাঝেমধ্যে প্রতারিত হচ্ছেন- সে খবরও বিভিন্ন সূত্রে জেনে আসছি।’

সবশেষে এ অভিনেত্রী তাঁর নামে খোলা ভুয়া আইডিগুলো বর্জন করার আহ্বান জানান। সেই সঙ্গে নিজের ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলের লিঙ্কও প্রকাশ করেন ভিডিওতে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office