শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বাসের চাকা ফেটে গাছে ধাক্কা, নিহত ২

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ফরিদপুরে একটি বাসের চাকা ফেটে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ধূলদী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরছলিমাবাদ গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. শাহীনুর রহমান (৩৮) ও ঝিনাইদহ সদরের কালা গ্রামের মো. রাজ্জাকের ছেলে মো. শরিফুল ইসলাম (৪৮)।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে সোহাগ পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। বাসটি ধূলদী রেলগেট পার হওয়ার সময় বাসটির সামনের বাম পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আহত আরেকজনের মৃত্যু হয়। আহত পাঁচজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি এসএম শহীদুর রহমান আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office