শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘বাহুবলী’র দাম ১২ লাখ টাকা

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আব্দুল আজিজ পেশায় একজন কৃষক। কিন্তু ছোট বেলা থেকেই শখ করে পশু পালন করেন তিনি। এরই ধারাবাহিকতায় আজিজের পালন করা একটি গরুর ওজন দাঁড়িয়েছে প্রায় ১২৫০ কেজি। কিন্তু এতবড় গরু কিভাবে বিক্রি করবেন তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছেন সিরাজগঞ্জের এই কৃষক।

এরই মধ্যে পরিচিত এক ব্যক্তি এসে আজিজকে জানালেন, ভালো নাম রাখলে গরু বিক্রি হয়। আজিজও হয়তো তার কথায় খানিকটা ভরসা খুঁজে পেলেন। তাই তেলুগু ভাষার জনপ্রিয় চলচ্চিত্র ‘বাহুবলী’ নামেই নামকরণ করলেন নিজের পোষা গরুটির। ‘বাহুবলী’ বিক্রি করার জন্য আব্দুল আজিজ দাম হাকাচ্ছেন ১২ লাখ টাকা।

আব্দুল আজিজের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। উল্লাপাড়ার পূর্বদেলুয়া গ্রামের এই কৃষক জানান, শখ করে পশু পালন করেন তিনি। ছোটবেলা থেকেই এভাবে পশু পালন করে আসছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, এর আগে এত বড় গরু কখনো পালন করেননি তিনি। তাই ‘বাহুবলী’র প্রতি তার মায়া বেড়ে গেছে। এজন্য গত দুই তিন বছর ‘বাহুবলী’কে বিক্রি করেনি তিনি। কিন্তু এবার আর ‘বাহুবলী’কে নিজের কাছে ধরে রাখতে চাচ্ছেন না তিনি।

এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, আমার বাড়ি গ্রামে। এতো দামী গরু কিভাবে বিক্রি করবো সেই চিন্তায় আছি। এর মধ্যে একজন বলল ভালো নাম রাখলে নাকি গরু বিক্রি হয়। তাই নাম রেখেছি ‘বাহুবলী’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office