শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বাড়িঘর এমনকি মৃতদেহগুলোও বোমা মেরে উড়িয়ে দিচ্ছে রুশ সেনারা: জেলেনস্কি

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০২ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অল্প অল্প করে হলেও ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ ও উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহর ছেড়ে যাচ্ছে রুশ বাহিনী। তবে যাওয়ার সময় তারা বাড়িঘর এমনকি হত্যার শিকার মানুষদের মরদেহগুলোও বোমা মেরে উড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার ভোরে তিনি এক বক্তব্যে এ কথা বলেন। জেলেনস্কি বলেন, “পশ্চাদপসরণকারী রুশ বাহিনী ধীরে ধীরে রাজধানী কিয়েভ ছেড়ে বাইরের দিচ্ছে যাচ্ছে। তবে যাওয়ার সময় পুরো অঞ্চলজুড়ে বাড়িঘর এবং এমনকি মৃতদেহগুলোর ওপরও বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে যাচ্ছে পুরো এলাকা।”

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে এরই মধ্যে তারা কিয়েভ ও চেরনিহিভের ২৯টি বসতি পুনরায় দখলে নিয়েছে।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২১ ফেব্রুয়ারি দেশটির লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শনিবার ৩৮তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টাও করে যাচ্ছে ইউক্রেন। সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office