শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাড়ি, উঠান, শয়নকক্ষ- যেখানে সীমানাখুঁটি বসবে, সেখানেই খাল খনন: মেয়র আতিক

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ফাইল ছবি

বাড়ির ভেতরে, উঠানে কিংবা শয়নকক্ষে—যেখানে খালের সীমানাখুঁটি স্থাপন করা হবে, সেটাই খালের জায়গা এবং সেখানেই খাল খনন করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ বুধবার সকালে ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৯টি খাল ও ১টি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ প্রকল্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিক অবৈধ দখলদারদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন। রাজধানীর গাবতলীতে ডিএনসিসির আওতাধীন কল্যাণপুর জলাধার ও পাম্প হাউস এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেয়র আতিকুল ইসলাম বলেন, খালের সীমানা নির্ধারণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। সীমানা চিহ্নিত করার পর খুঁটি বসানোর কাজ করতে গিয়ে দেখা যাবে, সেটি হয়তো কারও বাড়ির ভেতর, উঠান কিংবা শয়নকক্ষে বসবে। খুঁটি বসানোর পরপরই ওই লোকদের নিজ দায়িত্বে সেই বাড়ি কিংবা স্থাপনা ভেঙে ফেলতে হবে। যদি সেটা না করা হয়, তবে বুলডোজার চালিয়ে সব ভেঙে দেওয়া হবে।

যেকোনো ধরনের বাধা অতিক্রম করে খাল উদ্ধার করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘সীমানাখুঁটি যেখানে বসবে, সেটাই খালের জায়গা, সরকার ও জনগণের জায়গা। ওই জায়গা আমার, আপনার কারও ব্যক্তিগত জায়গা নয়। তাই ওই জায়গা ছেড়ে দিতে হবে। কারণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, জলাবদ্ধতামুক্ত শহর গড়ার স্বার্থে কঠিন হতে হবে। খালে পানির প্রবাহ ঠিক রাখতে যেখানেই বাধা আসবে, তা অতিক্রম করা হবে।’

সীমানা চিহ্নিত করার কাজে আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘খালের দায়িত্ব পাওয়ার পর যেখানে যে খালেই যাচ্ছি, লোকজন খালের জায়গাকে নিজেদের দাবি করছে। তাই খাল উদ্ধার করতে হলে স্থায়ী সমাধানের প্রয়োজন। আর স্থায়ী সমাধান হচ্ছে আগে সীমানা নির্ধারণ।’

মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, সনাতন পদ্ধতিতে খালের সীমানা নির্ধারণ করতে গেলে সেই কাজ যে কবে শেষ হবে, সেটা বলা দুরূহ ব্যাপার। তাই প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এর মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ডিএনসিসির আওতাধীন সব খালের সীমানা নির্ধারণ করা হবে। সীমানা নির্ধারিত না থাকার কারণেই কল্যাণপুর জলাধার ও পাম্প হাউস এলাকায় আধুনিক ইকোপার্ক নির্মাণ প্রকল্পের কাজ পিছিয়ে যাচ্ছে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, উদ্বোধন করা প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ২৭ কোটি টাকা ব্যয় হবে। এক বছর মেয়াদে খালগুলোর বৈধ বিস্তৃতি ও সীমানা নির্ধারণ, সীমানা চিহ্নিতকারী খুঁটি স্থাপন, খালের প্রবাহ বন্ধ করা স্থাপনা চিহ্নিতকরণ, খালের পানির দূষণের পরিমাপ ও দূষণের স্থানগুলো চিহ্নিত করার কাজ হবে। সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডকে প্রকল্পটি বাস্তবায়নের কাজ দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ ঢাকা ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office