শিরোনাম
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে ভর্তি

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৪ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

খালেদা জিয়া ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে খালেদা জিয়াকে হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।
খালেদা জিয়াকে শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। রাতেই চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার কথা জানান। ফলে তখন থেকে হাসপাতালের কেবিনে ছিলেন তিনি।

অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এ সময় তাঁর বায়োপসি পরীক্ষাও হয়।

এর আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। পরে করোনা–পরবর্তী জটিলতায় গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। সে সময় এক মাসের বেশি সময় হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office