শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি-আ.লীগ পালাবদলে মানুষের উপকার হয়নি: মুজিবুল হক

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৬ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জাতীয় পার্টির মহাসচিব সাংসদ মুজিবুল হক। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক বলেছেন, জাতীয় পার্টি ৩১ বছর ধরে ক্ষমতায় নেই। কিন্তু দলটি এখনো টিকে আছে। বিএনপি-আওয়ামী লীগ পালাবদল করে ৩১ বছর ক্ষমতায় গেলেও মানুষের কোনো উপকার হয়নি। ক্ষমতায় থেকে বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধি, টাকা পাচার ও লুটপাট করেছে। আওয়ামী লীগও একই কাজ করছে।

আজ বুধবার দুপুরে সিলেট নগরের সোবহানীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটি যৌথভাবে এ সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক বলেন, জাতীয় পার্টির নেতা এরশাদ জনপ্রিয় ছিলেন। এরশাদ যাতে এগোতে না পারেন, সে জন্য মহাশত্রু দুই দল বিএনপি-আওয়ামী লীগ এক হয়েছিল। মানুষ বিএনপি-আ.লীগ দেখেছে। তারা জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আগামী জাতীয় নির্বাচনে দল থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। সামনে সুদিন আসবে।

আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য জাতীয় পার্টির নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে মুজিবুল হক বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে সুসংগঠিত হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। দলের চেয়ারম্যান জি এম কাদের দেশের মানুষের সমস্যা চিহ্নিত করেছেন। দেশের ১ নম্বর সমস্যা বেকারত্ব। দেশের পাঁচ কোটি মানুষ এখন বেকার। শিক্ষিত-অশিক্ষিত যুবকেরা বেকার। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রতিটি উপজেলায় বিশেষ হাসপাতাল করা হবে।

মুজিবুল হক আরও বলেন, ভবিষ্যতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে। নেতা-কর্মীরা জনসাধারণের কাছে গিয়ে তাঁদের কথা শুনবেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এ টি ইউ তাজ রহমান। বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম মহাসচিব সাহিদুর রফমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office