শিরোনাম
হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

বিএনপি-জামায়াতের অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র রোধ করতে হবে: ইনু

রাজনীতি ডেস্ক   |   শুক্রবার, ০৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত চক্র ও তাদের রাজনৈতিক মিত্রদের অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবিলা করার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে।

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা বিভাগীয় জাসদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

জাসদের সভাপতি বলেন, আমরা খোলা চোখে দুটো বড় সমস্যা ও বিপদ দেখছি এক. দুর্নীতি-লুটপাট-বৈষম্য-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ এবং দুই. রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ করছে, মীমাংসিত বিষয় অমীমাংসিত করছে, জাতির পিতা মানছে না, সমগ্র রাষ্ট্রের অস্তিত্বের ওপর আক্রমণ পরিচালনা করছে।

এ প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকির সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম. আব্দুল মালেকের সঞ্চালনায় এ প্রতিনিধি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উপদেষ্টা মণ্ডলির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, সহ-সভাপতি নুরুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সমন্বয়ক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. আব্দুর রফিক, সহ-সম্পাদক আসলাম খান বাবু, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য মুনিরুল হক মনির, শেখ মাসুদার রহমান মাসুদ, মোসলেম উদ্দিন আহমেদ, শারমিন সুলতানা, আশরাফুল হক ঝন্টু, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, ঢাকা জেলা জাসদের সভাপতি মফিজুর রহমান, টাঙ্গাইল জেলা জাসদের সাধারণ সম্পাদক মনজুর রহমান মজনু, গাজীপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক বাচ্চু মণ্ডল প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office