শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বিএনপি সমাবেশের নামে কেন জনভোগান্তি করতে চায়, প্রশ্ন তথ্যমন্ত্রীর

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ১৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশের নামে রাজধানীর প্রধান সড়ক বন্ধ করে বিএনপি কেন জনভোগান্তি করতে চায়, তা বোধগম্য নয়।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাবেশ করে জনগণের দুর্ভোগ ঘটানো কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়। রাস্তা বন্ধ করে বিশেষ করে প্রধান সড়ক বন্ধ করে সমাবেশ করা নিয়ে সাংবাদিকরা সোচ্চার, সাধারণ মানুষও এটি চায় না।

হাছান মাহমুদ বলেন, আমি আশ্চর্য হয়ে দেখলাম, নয়া পল্টনের প্রধান সড়কের ওপর বিএনপি সমাবেশ করতে চায়। এটি ঢাকা শহরের প্রধান সড়ক। এর ওপর সমাবেশ করলে জনগণের ভোগান্তি হবেই। ঢাকা শহরে অনেক মাঠ আছে, সোহরাওয়ার্দী মাঠ, পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠ, আরো নানা মাঠ আছে। মাঠ বাদ দিয়ে তারা কেন ঢাকা শহরের প্রধান সড়কে সমাবেশ করতে চায় সেটি আমার বোধগম্য নয়। এতে ভাঙচুর করতে সুবিধা হয়, রাস্তায় দোকানপাট থাকে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে সুবিধা হয়। সেই উদ্দেশ্যে করেছে কি না আমি জানি না।

এদিকে আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এ বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী একটি দল। বিএনপির জন্মটাই অগণতান্ত্রিকভাবে ও হত্যার মাধ্যমে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হাজার হাজার সেনাসদস্যকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। অনেকের ফাঁসি কার্যকর করার পর বিচারের রায় হয়েছে, ‘দিজ আর ডকুমেন্টেড’এবং আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, জিয়াউর হমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তিনিও কম যাননি। ২১ আগস্ট গ্রেনেড হামলা, আমাদের সভা সমাবেশে হামলা- এগুলো বেগম জিয়ার আমলেই হয়েছে। তারা চরম মানবাধিকার লঙ্ঘনকারী বিধায়ই সেদিন তারা সমাবেশের তারিখ ঠিক করেছে কি না, সেটিই হচ্ছে প্রশ্ন।

এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত ‘বাংলাদেশের পর্যটন’ বইয়ের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া এবং পরিচালক মোহাম্মদ আলী মোড়ক উন্মোচনে অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office