শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

বিদেশি প্রভুদের তুষ্ট করে ক্ষমতায় যেতে চায় বিএনপি

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ১৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ভোটে নয়, বিদেশি প্রভুদের তুষ্ট করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি।

সোমবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

‘বর্তমান নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই’, -বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ ধরনের বক্তব্য দেশের গণতন্ত্র, সকল সংসদ সদস্য এবং সংবিধান ও আইনের শাসনের প্রতি নির্মম উপহাস ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, আসলে দেশের সংবিধান ও আইনের শাসনের প্রতি বিএনপির কোনো বিশ্বাস নেই।

‘বর্তমান সরকার যদি পরিবর্তন না হয় এবং নিরপেক্ষ সরকার যদি না আসে তাহলে দেশে কোনো নির্বাচন হবে না’,-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সরকার পরিবর্তন চায়। অথচ নির্বাচনে আসে না, সরকার পরিবর্তন চাইলে তো নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই।

নিরপেক্ষ সরকারের বিষয়ে বিএনপি নেতাদের বারবার কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির তথাকথিত নিরপেক্ষ নির্বাচন আগেই দেখেছে।

বিএনপি নেতাদের কাছে নিরপেক্ষ নির্বাচনের সবক মানায় না, তাদের নেত্রী এক সময়ে বলেছিলেন শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়,- কাজেই বিএনপি নেতাদের নিরপেক্ষ নির্বাচনের কথায় দ্বিচারিতার যে রাজনীতি তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি উচ্চ আদালত কর্তৃক মীমাংসিত ইস্যু, এ নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই।

শেখ হাসিনা থাকলেই নির্বাচন সুষ্ঠু হবে মন্তব্য করে ওবায়দুল কাদের আবারও বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, শেখ হাসিনা নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ হোক এটা চান না।

সরকার অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো কমিশনকে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা দিয়ে যাবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন সংক্রান্ত সবকিছু নির্বাচন কমিশনের অধীনে থাকবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে নিরপেক্ষতা হলো-নির্বাচন কমিশন তখনই নিরপেক্ষ যখন বিএনপি নির্বাচনে জয়ী হবার শতভাগ গ্যারান্টি পাবে। এ নিশ্চয়তা নির্বাচন কমিশন বিএনপিকে দিতে পারে না।

এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি ও বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় যানজট ও দুর্ঘটনা রোধে শতভাগ মনযোগ দিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনা রোধে সচেতনতার বিষয়ে রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office