শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিশ্বে করোনায় আক্রান্ত আরও পৌনে ৬ লাখ, মৃত্যু কমেছে

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ মে ২০২২   |   প্রিন্ট   |   ২৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৭১ হাজার ১০২ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯২ জনের।

বৃহস্পতিবার (১২ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৯০ লাখ ৪ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৮২ হাজার ৬২ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১০২ জন এবং মৃত্যু হয়েছে ২২৭ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২২৬ জন এবং শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৪৮৭ জন। ইতালিতে আক্রান্ত ৪২ হাজার ২৪৯ জন এবং মৃত ১১৫ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ১০২ জন এবং মৃত্যু ৯৮ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৪৩ হাজার ৮৯৯ জন এবং মৃত্যু ২৯ জন। ফ্রান্সে মৃত ৯৬ জন এবং আক্রান্ত ৪০ হাজার ২৯৯ জন। ব্রাজিলে মৃত ১২১ জন এবং আক্রান্ত ২৩ হাজার ৩৯৮ জন। অস্ট্রেলিয়ায় মৃত ৫১ জন এবং আক্রান্ত ৫৭ হাজার ৮৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office