শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

বিড়ালের আক্রমণ, উড়োজাহাজের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৬ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবিফাইল ছবি: রয়টার্স

চেকইন, ইমিগ্রেশন, বোর্ডিং সবই হয় নির্বিঘ্নে। যাত্রীরা চেপে বসেন উড়োজাহাজে। নিরাপদে উড্ডয়নও করে উড়োজাহাজটি। এরপরই বাধে বিপত্তি। মধ্য আকাশে থাকা অবস্থায় হঠাৎই ককপিটে বিড়ালের হামলা। আক্রান্ত হন পাইলট। বাধ্য হয়ে তিনি দ্রুত উড়োজাহাজটির জরুরি অবতরণ করান। পাইলট আক্রান্ত হলেও যাত্রীরা ছিলেন নিরাপদে।

ঘটনাটি আফ্রিকার দেশ সুদানে। আল–সুদানি নিউজের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বুধবার কাতারের উদ্দেশে ছেড়ে যায় টারকো এভিয়েশনের একটি উড়োজাহাজ। তবে উড্ডয়নের আধা ঘণ্টার মধ্যে উড়োজাহাজটি আবারও বিমানবন্দরে ফিরে আসে। জরুরি অবতরণের সংকেত দেন পাইলট। যাত্রীসহ নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।

এরপর জানা যায় আসল কাহিনি। উড্ডয়নের আধঘণ্টা পর ককপিটে বাড়তি প্রাণের উপস্থিতি শনাক্ত করেন পাইলট। পাইলট ও ক্রুদের বাইরে একটি বিড়াল দেখতে পান। বিড়ালটি ঝাঁপিয়ে পড়ে পাইলটের ওপর। আঁচড়ে–কামড়ে আহত করে তাঁকে। এ সময় ক্রুরা অনেক চেষ্টা করেও বিড়ালটিকে ধরতে পারেননি। এরপর আহত পাইলট উড়োজাহাজটিকে ঘুরিয়ে খার্তুমে ফেরার সিদ্ধান্ত নেন।

বিড়ালটি কীভাবে উড়োজাহাজে প্রবেশ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের আগের রাতে বিমানবন্দরে যখন উড়োজাহাজটির পরিচ্ছন্নতার কাজ চলছিল, তখন কোনোভাবে বিড়ালটি এতে প্রবেশ করে। এরপর সেখানেই থেকে যায়।

উড়োজাহাজটি উড্ডয়নের পর পরিবর্তিত পরিবেশে ঘাবড়ে যায় বিড়ালটি। মূলত এ কারণে হামলা চালিয়ে পাইলটকে আহত করে।

টারকো এভিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
প্রাণীর অনাকাঙ্ক্ষিত উপস্থিতির কারণে এর আগেও উড়োজাহাজের জরুরি অবতরণ কিংবা বিলম্বে যাত্রার ঘটনা ঘটেছে। গত বছর ভারতের আহমেদাবাদ থেকে জয়পুরগামী গোএয়ারের একটি উড়োজাহাজে দুটি কবুতর ঢুকে পড়ে। এ কারণে উড়োজাহাজটির যাত্রা করতে আধা ঘণ্টা বিলম্ব হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office