শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের কথা বলে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্তের মা গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ১৩ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের কথা বলে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এজহার নামীয় প্রধান আসামির মাকে মঙ্গলবার রাতে চরক্লার্ক ইউনিয়নের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা পুলিশ।

গ্রেপ্তার আমেনা (৪০) অভিযুক্ত মামুনের মা এবং এজহার নামীয় ৩নম্বর আসামি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাশ। তিনি বলেন, মঙ্গলবার ধর্ষণের শিকার মেয়েটির বড় বোন বাদী হয়ে মামুনসহ তার তিনজন স্বজনকে আসামি করে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, নবম শ্রেণির ছাত্রী ওই কিশোরী স্থানীয় একটি দাখিল মাদ্রাসার শির্ক্ষার্থী। গত কয়েক বছর ধরে মাদ্রাসায় আসা যাওয়ার পথে তাকে বিভিন্নভাবে উত্যক্ত করত সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের মামুন (২২)। একপর্যায়ে দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে বিয়ে করার কথা বলে তিন সহযোগীকে নিয়ে গত এক বছর ধরে বিভিন্ন সময় মেয়েটিকে ধর্ষণ করে আসছিল মামুন। সর্বশেষ গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে নিয়ে ওই কিশোরীকে আবারও ধর্ষণের চেষ্টা করে মামুন। ওই সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি মামুনের পরিবারকে জানালে তারা বিয়ে দিয়ে দেবে বলে কালক্ষেপণ করে এবং বিভিন্নভাবে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিতে থাকে।

চরজববার থানার ওসি দেব প্রিয়দাশ কিশোরীর বরাত দিয়ে বলেন, ধর্ষণের ঘটনায় মেয়েটির বড় বোন বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন।পুলিশ রাতেই অভিযান মামলার এজহার নামীয় প্রধান আসামি মামুনের মাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে।

তিনি জানান, মামলার অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে বুধবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office